ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • ১৪৪ কেজি কাঁচা বাদামের অর্ডার পেলেন ভুবন

    ১৪৪ কেজি কাঁচা বাদামের অর্ডার পেলেন ভুবন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুই বাংলায় ব্যাপক সাড়া ফেলেছে 'কাঁচা বাদাম' গান। সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং-এ 'কাঁচা বাদাম' গান।
    এই গানের রচয়িতা, সুরকার এবং গায়ক বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকর। ভারতের স্থানীয় গণমাধ্যমের খবর অনুসারে, কাঁচা বাদাম বিক্রি করেই জীবন চলে তার। আর পেশার সঙ্গে তার নেশা হলো গান। তাই মজাদার গান গেয়েই আনন্দে বাদাম বিক্রি করেন তিনি।

    এবার সেই ভাইরাল ভুবন বাদ্যকরকে কলকাতায় দেখা গেল।

    শুক্রবার পুরভোটের প্রচারে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তী। এই প্রচারে অংশ নেন তৃণমূলের কামারহাটির বিধায়ক মদন মিত্র। তৃণমূলের এই বিধায়ক জনপ্রিয় বাদাম গানের গায়ক ভুবন বাদ্যকরের সঙ্গে কথা বলেন। তাদের মধ্যে যে কথা হয়, তার সব কিছুই মদনবাবুর ফেসবুক থেকে লাইভ দেখানো হয়। লাইভেই সকলের অনুরোধে কাঁচা বাদাম গানটি শোনান ভুবন বাদ্যকর। তার সঙ্গে গলা মেলান মদন মিত্রও।

    মদনমিত্র তার এক মাসের বেতনের টাকা (২০ হাজার টাকা) ভুবন মিত্রকে সহায়তার ঘোষণা দেন যাতে তিনি অনেক বড় দোকান করে কাজ করতে পারেন।

    এছাড়া আগামী ১৯ ডিসেম্বর পুরভোটের ফলাফল প্রকাশের দিন তার কাছে ১৪৪ কেজি কাঁচা বাদামের অর্ডার দেন মদন মিত্র। কলকাতা শহরের ১৪৪টি ওয়ার্ডে ওই দিন পৌঁছে দেওয়া হবে এই বাদাম।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ