ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বিপিএলে বরিশাল সহ ‘৬’ দল চূড়ান্ত

     বিপিএলে বরিশাল সহ ‘৬’ দল চূড়ান্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    দেশের ক্রিকেটের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ৬টি দল চূড়ান্ত হয়েছে। ৮টি ফ্র্যাঞ্চাইজি দল কেনার জন্য আগ্রহ প্রকাশ করলেও পূর্বপরিকল্পনা অনুযায়ী ৬টি ফ্র্যাঞ্চাইজিকে বেছে নিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


    এবার ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, কুমিল্লা ও খুলনা অঞ্চলের প্রতিনিধিত্বকারী দল দেখা যাবে বিপিএলে। নেই সাবেক চ্যাম্পিয়ন রংপুর ও গত আসরের চ্যাম্পিয়ন রাজশাহীর প্রতিনিধিত্বকারী কোনো ফ্র্যাঞ্চাইজি। এছাড়া ময়মনসিংহ বিভাগের দল বিপিএলে আসার গুঞ্জন থাকলেও চূড়ান্ত হওয়া ৬ দলের মধ্যে ময়মনসিংহের নাম নেই। বিডিক্রিকটাইমকে তথ্যগুলো নিশ্চিত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্র।

    এবার পুরনো দলগুলোর মধ্যে থাকছে শুধু কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লার মালিকানায় থাকছে লোটাস গ্রুপ। গত মৌসুমে খেলা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মালিকানা পেয়েছে যথারীতি আখতার গ্রুপ।

    এছাড়া রূপা ও মার্ন গ্রুপ ঢাকা, প্রগতি গ্রুপ সিলেট, ফরচুন গ্রুপ বরিশাল ও মাইন্ড ট্রি খুলনার প্রতিনিধিত্ব করবে।

    মরিয়ম গ্রুপ রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি কিনতে চাইলেও তাদের এবারের আসরে অন্তর্ভুক্ত করা হয়নি। অন্যদিকে সাবেক চ্যাম্পিয়ন রংপুরের হয়ে ফ্র্যাঞ্চাইজি কেনার ইচ্ছা ছিল বসুন্ধরা গ্রুপের। কিন্তু এবার ফ্র্যাঞ্চাইজিদের সাথে চুক্তি মাত্র এক বছরের হওয়ায় আগ্রহ হারিয়েছে বসুন্ধরা। এছাড়া বেক্সিমকো ও জেমকন গ্রুপও এবারের বিপিএলে থাকছে না।

    বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

    সূত্রঃ bdcrictime.com


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ