ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ছাত্রীকে ধর্ষণের পর ফেসবুকে নগ্ন ছবি, চাচা-ভাতিজা আটক

    ছাত্রীকে ধর্ষণের পর ফেসবুকে নগ্ন ছবি, চাচা-ভাতিজা আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকিতে এক মাদ্রাসা শিক্ষার্থীকে চাচা-ভাতিজা মিলে ধর্ষণের পর নগ্ন ছবি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ অভিযোগে কামরুল আকঁন (২০) ও হাবিব আকঁন (২৬) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। তারা দু’জন সম্পর্কে চাচা-ভাতিজা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

    পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, গত ৫ মাস আগে উপজেলার দাখিল মাদ্রাসার দশম শ্রেণির এক শিক্ষার্থীকে একই বাড়ির আব্দুল হক আকঁনের বখাটে ছেলে কামরুল (২৬) বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটে কামরুল আকঁন ও হাবিব আকঁন ওই শিক্ষার্থীর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে।

    এ সময় ধর্ষকরা নগ্ন ছবি মোবাইলে ধারণ করে। দীর্ঘদিন পর গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নগ্ন ছবিটি ছেড়ে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হলে থানা পুলিশ ধর্ষক কামরুল ও হাবিবকে রোববার রাতে আটক করে।

    দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের শিকার ওই মাদ্রাসা শিক্ষার্থীর মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে। আটক দুইজনকে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ