ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • প্রথম আমিরাত সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী

    প্রথম আমিরাত সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী
    নাফতালি বেনেট ও জায়েদ আল নাহিয়ান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। রবিবার সন্ধ্যায় তিনি সংযুক্ত আরব আমিরাতে পৌঁছান এবং দেশটির যুবরাজ ও দুবাইয়ের শাসক জায়েদ আল নাহিয়ান তাকে স্বাগত জানান।

    পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী যুবরাজ জায়েদ আল-নাহিয়ানের ব্যক্তিগত প্রাসাদে তার সঙ্গে বৈঠক করেন।
    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের এক বছর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাত সফর করলেন।

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের পর গত ১৪ জুলাই আরব আমিরাত তেল আবিবে নিজেদের দূতাবাস খুলেছে।

    এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সংযুক্ত আরব আমিরাত সফরের প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন। এই সফরকে ফিলিস্তিনি জাতির প্রতি আমিরাতের বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছে সংগঠনটি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ