ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বরিশালে দৃষ্টি প্রতিবন্ধী মোটর মেকানিক পান্নালাল চৌহানকে সাংবাদিকদের আর্থিক সহায়তা

    বরিশালে দৃষ্টি প্রতিবন্ধী মোটর মেকানিক পান্নালাল চৌহানকে সাংবাদিকদের আর্থিক সহায়তা
    বরিশালে দৃষ্টিহীন মোটর মেকানিককে আর্থিক সহায়তা প্রদান করেন সাংবাদিকরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব সদস্যদের উদ্যোগে অসুস্থ পান্না লাল চৌহানকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রেসক্লাব নেতৃবৃন্দসহ অন্যান্য সদস্যরা তার হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।


    এসময়ে উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বরিশাল ব্যুরো চীফ ও দৈনিক মতবাদ’র উপদেষ্টা সম্পাদক মুরাদ আহমেদ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সাবেক সহ-সভাপতি এম.এম আমজাদ হোসাইন, সহ-সাধারণ সম্পাদক এম. মোয়াজ্জেল, দীপ্ত টিভির বরিশাল বিভাগীয় প্রতিনিধি মর্তুজা জুয়েল প্রমুখ।


    উল্লেখ্য, ‘পান্না লাল চৌহান বরিশাল নগরীর আলোচিত দৃষ্টি প্রতিবন্ধী মোটরযান মেকানিক। দীর্ঘদিন ধরে দৃষ্টিহীন থাকার পরেও নিখুঁতভাবে তিনি মোটরযান মেরামত করে আসছিলেন।


    নগরীর অনেক যুবককে তিনি দৃষ্টিহীন থাকার পরেও মোটরযান মেরামতের প্রশিক্ষণ দিয়েছেন। সম্প্রতি তিনি বিভিন্ন রোগে পতিত হন এবং আর্থিকভাবে অসচ্ছল হয়ে পড়েন।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ