ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঘুমন্ত প্রেমিকার চোখের পাতা তুলে ফোনের লক খুললেন প্রেমিক

    ঘুমন্ত প্রেমিকার চোখের পাতা তুলে ফোনের লক খুললেন প্রেমিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্তমান সময়ের কিছু স্মার্টফোনের অন্যতম একটি ফিচার হচ্ছে— ফেসিয়াল রিকগনিশন বা ফেস আনলক। আর এটি যে কতটা বিপজ্জনক তারই এক উদাহরণ মিলল চীনে। ঘুমন্ত প্রেমিকার চোখের পাতা খুলে ফোন আনলক করে ২০ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।

    জুয়াতে টাকা হেরে সাবেক প্রেমিকার কাছ থেকে এ টাকা চুরির অভিনব কায়দা ব্যবহার করেছে প্রেমিক। হুয়াং নামের সেই প্রেমিক জুয়াতে হারা টাকা জোগাড় করতে শেষ হাতিয়ার হিসেবে সাবেক প্রেমিকা ঘুমানোর সময় তার মোবাইল ফোনে ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২০ লাখ টাকা ট্রান্সফার করে নেন।

    প্রতিবেদনে বলা হয়, প্রথমে সেই প্রেমিক তার সাবেক প্রেমিকার হুয়াওয়ে মোবাইল থেকে আঙুলের ছাপ ব্যবহার করে ফোন আনলক করেন। তার পর টাকা ট্রান্সফারের অ্যাক্সেস পেতে ঘুমে থাকা প্রেমিকার চোখের পাতা খুলে ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার ব্যবহার করেন।

    পরে ফোনে তার প্রেমিকার চোখ স্ক্যান করতেই ব্যাংক অ্যাকাউন্টের অ্যাপ খুলে যায়। এর পর সেই অ্যাকাউন্ট থেকে পাসওয়ার্ড পরিবর্তন করে এবং ২০ লাখ টাকা তার নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে পালিয়ে যান হুয়াং।

    অভিনব কায়দায় টাকা চুরির এ ঘটনায় চীনের দক্ষিণাঞ্চলীয় শহর নানিংয়ে পুলিশে অভিযোগ করেন হুয়াংয়ের সাবেক প্রেমিকা। পরে তদন্তে নেমে এ ঘটনায় হুয়াংয়ের কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারে পুলিশ। এর পর তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় হুয়াংকে জরিমানা এবং সাড়ে তিন বছরের কারাদণ্ড দেন আদালত।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ