ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ ফেব্রুয়ারিতে

    বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ ফেব্রুয়ারিতে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০২১ সালটা ভালো কাটেনি বাংলাদেশের ক্রিকেটের জন্য। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে একটি ম্যাচও না জিততে পারা দলটা দেশে ফিরে পাকিস্তানের কাছেও হয়েছে টেস্ট, টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ।

    ২০২২ সালের শুরুর দিনেই রয়েছে নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট। এই সফরে দুটি টেস্ট খেলে দেশে ফিরেই নামতে হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মঞ্চে। এরপর রয়েছে আফগানিস্তানের সঙ্গে সিরিজ।

    আগামী ফেব্রুয়ারিতে তিন ম্যাচের ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে আফগানরা। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিজ্ঞপ্তিতে ২০২২-২৩ মৌসুমের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে।

    যেখানে ফেব্রুয়ারি-মার্চে রয়েছে বাংলাদেশের সঙ্গে সিরিজ দুটি। এরপর ভারতের সঙ্গে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে রশিদ খানরা। ভারত সফরের পর রয়েছে অস্ট্রেলিয়া সফর।

    আসন্ন মৌসুমে দারুণ ব্যস্ত সময় কাটবে আফগানদের। এসিবির ফিউচার ট্যুরস প্রোগাম (এফটিপি) অনুযায়ী ২০২২-২৩ মৌসুমে ১১টি ওয়ানডে, ৪টি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট সিরিজ খেলবে আফগানিস্তান। এই মৌসুমে সবমিলে ৩৭টি ওয়ানডে, ১২টি টি-টোয়েন্টি এবং তিনটি টেস্ট ম্যাচ খেলবে। এই সময়ে রয়েছে দুটি এশিয়া কাপের আসর, একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং একটি ওয়ানডে বিশ্বকাপ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ