ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • ফেনসিডিলসহ ডিএমপির এএসআই গ্রেফতার

    ফেনসিডিলসহ ডিএমপির এএসআই গ্রেফতার
    এএসআই সুব্রত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফেনসিডিলসহ রাজধানীর রূপনগর থানার এএসআই সুব্রতকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার কুমিল্লা থেকে ফেনসিডিল নিয়ে ঢাকায় আসার সময় তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৯৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

    এএসআই সুব্রত রাজধানীর মিরপুর এলাকার রূপনগর থানায় কর্মরত।

    ফেনসিডিল জব্দের ঘটনায় সোমবার রাতে তাদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতোয়ালি থানায় মামলা হয়। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশ।

    এএসআই সুব্রত সরকারকে আটকের বিষয়ে জানতে চাইলে মিরপুর বিভাগের পল্লবী জোনের দায়িত্বে থাকা এডিসি আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা এখনো বিস্তারিত কিছু জানি না। তিনি কুমিল্লায় আটক হয়েছেন।

    এডিসি আরিফুল ইসলামের ভাষ্য, কুমিল্লা থেকে পাঠানো তথ্যে তিনি বিষয়টি জানেন। তবে এডিসি নিশ্চিত করেন- সোমবার এএসআই সুব্রত কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

    কুমিল্লা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণধর জানান, এএসআই সুব্রতকে ৯৯ বোতল ফেনসিডিলসহ সোমবার আটক করে র‌্যাব। রাতেই র‌্যাব বাদী হয়ে মামলা করে। তার সঙ্গে আরেকজনকেও আটক করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

    উল্লেখ্য, এএসআই সুব্রত দীর্ঘদিন ধরে ডিএমপির মিরপুর বিভাগে কর্মরত রয়েছেন। তিনি রূপনগর থানায় এসআই মাসুদের সহযোগী হিসেবে কাজ করতেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ