ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • বরিশালে শিল্পীদের মাঝে প্রধানমন্ত্রীর তহবিলের ২৩ লক্ষ টাকার অনুদান বিতরণ

    বরিশালে শিল্পীদের মাঝে প্রধানমন্ত্রীর তহবিলের ২৩ লক্ষ টাকার অনুদান বিতরণ
    বরিশালে করোনায় ক্ষতিগ্রস্ত শিল্পীদের মাঝে প্রধানমন্ত্রীর তহবিলের অনুদানের চেক বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ ৪ এপ্রিল রবিবার সকাল ১১ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত শিল্পীদের মাঝে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২৩০ জন শিল্পীকে ১০ হাজার টাকা করে মোট ২৩ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

     

    এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, সাংস্কৃতিজন সৈয়দ দুলাল, সাবেক সভাপতি বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ কাজল ঘোষ, জেলা কালচারাল অফিসার বরিশাল হাসানুর রশীদ মকসুদ, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবিরসহ অনুদান গ্রহনকারী শিল্পীরা উপস্থিত ছিলেন।

     

    শুরুতে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার সংক্ষিপ্ত এক আলোচনায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত শিল্পীদের মাঝে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে সকলের হাতে অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ