ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • তারেক রহমান পার্টির মালিক, উনি বাদ দিয়েছেন : মেয়র সাক্কু

    তারেক রহমান পার্টির মালিক, উনি বাদ দিয়েছেন : মেয়র সাক্কু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যপদ হারিয়েছেন। দলীয় কর্মসূচিতে নিষ্ক্রিয় থাকায় গেল অক্টোবরে বিএনপি তাকে অব্যাহতি দেয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এই সিদ্ধান্ত দেওয়া হয়। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে অব্যাহতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

    এ বিষয়ে মেয়র সাক্কু বলেন, তারেক রহমান পার্টির মালিক, উনি বাদ দিয়েছেন- আমার কিছু করার নেই। দলীয় কর্মসূচিতে নিষ্ক্রিয় থাকার অভিযোগ উল্লেখ করা হয়েছে চিঠিতে। দলে আমার কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট নন। তাই আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের কেন্দ্রীয় নেতাদেরকে হয়ত আমার বিষয়ে ভুল বোঝানো হয়েছে, তাই তারা আমাকে পদ থেকে সরিয়ে দিয়েছে।

    মেয়র বলেন, নানা কারণে আমি হয়ত বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে না পারলেও আমার অনুসারীরা কর্মসূচি পালন করে। আমি এই দলের রাজনীতির সঙ্গেই থাকব। তবে অব্যাহতির চিঠির সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রক্রিয়া চলছে।

    তিনি বলেন, মেয়র হওয়ায় সবার সঙ্গে মিলেমিশে কথা বলে আমাকে চলতে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মানী ব্যক্তি, ওনাকে সালাম করা কী আমার অপরাধ? আমি এখনও বক্তব্য শেষে বাংলাদেশ জিন্দাবাদ বলি। তবে বঙ্গবন্ধুকেও সম্মান করি। কারণ তিনি দেশ স্বাধীন না করলে আমি মেয়র হতে পারতাম না।

    তিনি আরও বলেন, যে বৈঠকের কথা উল্লেখ করে আমাকে কারণ দর্শানোর কথা বলা হচ্ছে, সেই দিনের কার্যবিবরণী দেখা হোক। সেদিন আমেরিকার রাষ্ট্রদূত এসেছিলেন কি না, সেটা যাচাই করে দেখতে পারেন তারা।

    উল্লেখ্য, মনিরুল হক সাক্কু টানা দ্বিতীয় বারের মতো কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বে রয়েছেন। তিনি দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ