ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ২০২২ বিশ্বকাপের প্রথম ম্যাচেই মুখোমুখি ভারত-পাকিস্তান

    ২০২২ বিশ্বকাপের প্রথম ম্যাচেই মুখোমুখি ভারত-পাকিস্তান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্রিকেটে আবারো মুখোমুখি ভারত এবং পাকিস্তান। ২০২২ সালের ৬ মার্চ নিউজিল্যান্ডের তৌরাঙ্গায় আইসিসি নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। বিশ্বকাপ শুরু হবে ৪ মার্চ। তৌরাঙ্গার বে ওভালে প্রথম ম্যাচে খেলবে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ।

    পরের দিন হ্যামিল্টনের সেডন পার্কে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। ৩১ দিনে মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে আটটি দল বিশ্বকাপ শিরোপা জয়ের জন্য লড়বে।

    আইসিসি জানিয়েছে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ভারত আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপ ২০১৭-২০ এ তাদের অবস্থানের ভিত্তিতে এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে। অন্যদিকে, নিউজিল্যান্ড আয়োজক দেশ হিসেবে যোগ্যতা অর্জন করেছে।

    এই টুর্নামেন্টটি হবে লীগ ফরম্যাটে। এখানে আটটি দেশ একবারই একে অপরের মুখোমুখি হবে। লীগ শেষে শীর্ষ চারটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ