ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ১০ দিনের জন্য হাসি নিষিদ্ধ উত্তর কোরিয়ায়!

    ১০ দিনের জন্য হাসি নিষিদ্ধ উত্তর কোরিয়ায়!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জিন্স প্যান্ট পরা, স্টাইল করে চুল কাটা কিংবা কান ফোটানো, এসব আগে থেকেই নিষিদ্ধ করেছেন উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উন। এবার ১০ দিনের জন্য দেশজুড়ে হাসি নিষিদ্ধ করলেন তিনি।
     
    জিনিউজের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৭ ডিসেম্বর) উত্তর কোরিয়ার প্রাক্তন সর্বোচ্চ নেতা কিম জং ইলের দশম মৃত্যুবার্ষিকী। উত্তর কোরিয়াবাসীর কাছে দিনটি খুবই দুঃখের। দিনটিকে বিশেষভাবে সম্মান জানাতে অভিনব পথ বেছে নিয়েছে পিংয়ইয়ং।

    কিম জং ইলের দশম মৃত্যুবার্ষিকীতে ১০ দিনের জন্য দেশজুড়ে হাসি নিষিদ্ধ করছে কিম জং উন প্রশাসন। এছাড়া বাজার করা, মদ খাওয়াও নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে সব ধরনের বিনোদনমূলক কার্যকলাপ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।  

    আগামী ১০ দিন কিম জং ইলের মৃত্যু শোক পালন করবে গোটা দেশ। তাই ওই সময়ে কোনো শেষকৃত্য করা যাবে না। জন্মদিনও পালন করা যাবে না।  

    প্রশাসনের পক্ষ থেকে এসব নির্দেশ সংবলিত আদেশে বলা হয়েছে, ১০ দিন এসব নিয়ম ভাঙলে দেশটির বাসিন্দাদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে।  

    শোকের ১০ দিনে উত্তর কোরিয়ার প্রাক্তন সর্বোচ্চ নেতার নানা কর্মকাণ্ড প্রদর্শনীর মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরা হবে।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ