ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • এবার নেটমাধ্যমে বাংলাদেশিদের তোপের মুখে কঙ্গনা

    এবার নেটমাধ্যমে বাংলাদেশিদের তোপের মুখে কঙ্গনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রনৌত সবসময় বিতর্কিত বিভিন্ন মন্তব্য করে তোপের আলোচনায় থাকেন। এবার ১৯৭১ সালের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করে নেটমাধ্যমে বাংলাদেশিদের তোপের মুখে পড়েছেন এই বলি তারকা।

    বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম স্টোরিতে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের বিজয়কে ‘পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয়’ বলে পোস্ট করেন  কঙ্গনা।

    ওই পোস্টে তিনি দাবি করেন, ২০২১ সাল পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয়ের সুবর্ণজয়ন্তী। ফেসবুক পোস্টে ১৯৭১ সালে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ও ভারতের যৌথবাহিনীর কাছে পাকিস্তানি বাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণের ছবিও পোস্ট করেছেন কঙ্গনা।

    এদিকে, কঙ্গনার ওই পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশিরা। কঙ্গনাকে ইতিহাস বিকৃতি না করতে অনুরোধ জানিয়েছেন কেউ কেউ। অনেকেই আবার কঙ্গনাকে ভুল সংশোধনের অনুরোধ জানিয়েছেন।
     

    মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার প্রথম রানারআপ  নিশাত নাওয়ার সালওয়া তার ভ্যারিফাইড ফেসবুক প্রোফাইল থেকে ওই পোস্টে কমেন্ট করেছেন, প্রিয় কঙ্গনা, একজন পাবলিক ফিগার হিসেবে আপনার উচিত বাজে কথা বলার আগে ইতিহাস সম্পর্কে আরও ভালোভাবে জানা। যুদ্ধের সময় ভারত আমাদের সাহায্য করেছিল এবং আমরা বাংলাদেশের জনগণ সত্যিই  প্রশংসা করি। ১৯৭১ সালে আমরা ৩০ লাখ বীর মুক্তিযোদ্ধাকে হারিয়েছি। মাতৃভূমির জন্য তারা তাদের জীবন উৎসর্গ করেছেন।
    পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা আমাদের বিজয় অর্জন করেছি। বাংলাদেশ একটি দেশ, যার জন্ম অনেক সংগ্রাম এবং স্বাধীনতার রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। আমাদের আবেগ, অশ্রুবিন্দু, সাহস এবং দেশপ্রেমের ফসল হলো ১৬ ডিসেম্বরের এই বিজয়। তাই দয়া করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধ করুন।

    অস্ট্রেলিয়া প্রসাবী সাব্বির চৌধুরী তার ভ্যারিফাইড ফেসবুক প্রোফাইল থেকে ওই পোস্টে কমেন্ট করেছেন, এটা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বিজয়!! আপনি মিথ্যা এবং বিভ্রান্তিকর পোস্ট করার আগে সঠিক তথ্য জানার চেষ্টা করুন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ