ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভারতে ওমিক্রনে আক্রান্ত ১০০ ছাড়াল

    ভারতে ওমিক্রনে আক্রান্ত ১০০ ছাড়াল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে দেশটিতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। মোট আক্রান্ত বর্তমানে ১০১ জন। ভারতের ১১টি রাজ্যে ওমিক্রন আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে।

    শুক্রবার (১৭ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লভ আগারওয়াল এ তথ্য জানান।

    তিনি বলেন, ওমিক্রন বিশ্বের ৯১টি দেশে ছড়িয়েছে। করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট থেকেও ওমিক্রন দ্রুত গতিতে ছড়ায় বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দক্ষিণ আফ্রিকায় ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণের হার নিম্নমুখী ছিল, তা সত্ত্বেও ওমিক্রন সংক্রমিত হয়েছে হু হু করে। ওমিক্রনকে ঠেকাতে সংক্রমণ চেইন ভাঙা প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

    এদিকে, দেশটির রাজধানী দিল্লিতে অনেকটাই বেড়েছে ওমিক্রন সংক্রমণ। আজ সকালে দিল্লির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রাজ্যে নতুন করে ১০ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। এ নিয়ে দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২০।

    প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৪৭ জন। গতকাল যা ছিল ৭ হাজার ৯৭৪ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩৯১ জনের।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ