ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কাঁচাবাদামের গায়ক এবার দক্ষিণ আফ্রিকায় ভাইরাল

    কাঁচাবাদামের গায়ক এবার দক্ষিণ আফ্রিকায় ভাইরাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাঁচা বাদাম গানটি এবার পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকায়! জনপ্রিয় আফ্রিকান সংগীত পরিচালক ডেভিড স্কট ওরফে ‘দ্য কিফনেস’ তৈরি করলেন ‘কাঁচা বাদামে’র গানের রিমিক্স। বীরভূমের বাদাম বিক্রেতা ও গায়ক ভুবন বাদ্যকরের গানে ঢুকে পড়ল পাশ্চাত্য গানের সুর। এ ফিউশনই এখন সামাজিক মাধ্যমে হইচই ফেলে দিয়েছে।

    ইনস্টাগ্রামে কাঁচা বাদাম গানের রিমিক্স পোস্ট করে ডেভিড লিখলেন, ‘ভুবন বাদ্যকরের গানকে রিমিক্স করায় আমি খুব গর্বিত। এই কাজটি ব্যক্তিগতভাবে আমার পছন্দের। আমি বাংলার গ্রামের এ বাদাম বিক্রেতা ও গায়ক ভুবন বাদ্যকরকে বিশ্বমঞ্চে দেখতে চাই। ভুবনকে সঙ্গে নিয়ে অফিসিয়ালি এই রিমিক্স গানটি রিলিজ করতে চাই। শুধু তাই নয়, এই ভিডিও থেকে যা উপার্জন হবে, তার ভাগও ভুবনকে দিতে চাই আমি।’


    পেটের তাগিদে বাদাম বেচতে হলেও তিনি গান ভালবাসেন। তাই বাদাম বিক্রির মধ্যে দিয়েও তিনি তাঁর শিল্পী সত্ত্বাকে বাঁচিয়ে রেখেছিলেন। গান রচনা করেছিলেন। কথা ও সুর দিয়ে সেই গান নিজেই গেয়েছিলেন। বাদাম বিক্রির ফাঁকে গেয়েছিলেন, ‘আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম।’ এক গানেই তিনি হয়ে গেলেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে জনপ্রিয়তার জন্য বাড়তি কোনো হয়নি তারা।

    পরিবর্তে তার আয় কার্যত বন্ধ হতে বসেছে। এ জন্য আক্ষেপের শেষ নেই খোদ ভুবন বাদ্যকরের। তিনি বলেন, আমাকে অনেকে ব্যবহার করছে। ব্লগারদের অত্যাচারে গলা বসে গিয়েছে। অসুস্থ হয়ে পড়েছি। একদিন বাদাম বিক্রি করতে গেলাম। কেউ কিনলই না। সবাই বলল কাকু আপনি তো ভাইরাল হয়ে গিয়েছেন। গান শোনান। তারপর থেকে আর বাদাম বিক্রি করতে পারিনি।

    দক্ষিণ আফ্রিকার ডেভিডের কথা এখনও ভুবনের কানে পৌঁছেছে কি না তা জানা যায়নি। তবে ডেভিডের প্রতিশ্রুতিতে যে ভুবন কিছুটা নিশ্চিন্ত হবেন তা কিন্তু বলাই যায়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ