ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • স্কুলে হামলার ‘গুজবে’ যুক্তরাষ্ট্রে তোলপাড়, নিরাপত্তা জোরদার

    স্কুলে হামলার ‘গুজবে’ যুক্তরাষ্ট্রে তোলপাড়, নিরাপত্তা জোরদার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে আবারও বন্দুকহামলা হতে পারে, এমন একটি খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়া সাইট টিকটকে। এর জেরে শুক্রবার (১৭ ডিসেম্বর) ক্লাস বাতিল করে দেয় অনেক স্কুল। বাড়ানো হয় নিরাপত্তা। ঘটনা জানতে নড়েচড়ে বসে এফবিআই, হোমল্যান্ড সিকিউরিটির মতো সংস্থাগুলো। শেষ পর্যন্ত কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভাব্য হামলার খবরটি গুজব ছিল। এমন কোনো হুমকি আপাতত নেই।

    হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন প্যাসকি এক টুইটে বলেছেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া স্কুলে সহিংসতার হুমকির বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে হোয়াইট হাউজ এবং কেন্দ্রীয় আইনশৃঙ্খলা বাহিনী। আমরা জানি, সারা দেশে অনেক স্কুল আজ বন্ধ হয়ে যাচ্ছে এবং কিছু অভিভাবক সন্তানদের বাড়িতে রাখছেন।

    এফবিআই জানিয়েছে, তারা সম্ভাব্য হুমকিগুলো খতিয়ে দেখছে। আর ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) পক্ষ থেকে বলা হয়েছে, ১৭ ডিসেম্বর স্কুলগুলোতে হামলা হতে পারে এমন খবর ছড়ানোর বিষয়ে তারা অবগত। তবে এখন পর্যন্ত সতর্কতা জারির মতো সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য কোনো তথ্য তাদের কাছে নেই।

    টিকটকও জানিয়েছে, বেশ কিছু ভিডিওতে স্কুলে সম্ভাব্য হামলা নিয়ে আলোচনার খবরের বিষয়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করছে। তবে এখন পর্যন্ত তেমন ‘কিছুই পাওয়া যায়নি’।

    প্রতিষ্ঠানটি বলেছে, স্থানীয় প্রশাসন, এফবিআই এবং ডিএইচএস নিশ্চিত করেছে, কোনো হুমকি নেই। এ কারণে আমাদের ‘ভুল তথ্য নীতি’ লঙ্ঘন করে এমন সতর্কতাগুলো সরাতে শুরু করেছি। তবে যদি আমাদের প্লাটফর্মে সহিংসতার যেকোনো প্রচারণা পাই, আমরা তা মুছে ফেলব এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবো।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ