ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১

    পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের করাচিতে ভয়াবহ বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১৩ জন। স্থানীয় সময় শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে শেরশাহ এলাকার পরচা চকে এ বিস্ফোরণ ঘটে।

     

    আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, একটি বেসরকারি ব্যাংকের পাশের নালার কাছে বিস্ফোরণটি ঘটে। সেখানে একটি পেট্রোল পাম্পও ছিল। বিস্ফোরণে ধসে যাওয়া ভবনের ভেতরে এখনও অনেকে আটকা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার অভিযান চলছে।

    শেরশাহের ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জাফর আলি শাহ জানান, বিস্ফোরণের ঘটনাটি পরীক্ষা করতে বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যদের ডাকা হয়েছে। তাদের পরীক্ষার পরই জানা যাবে মূল কারণ।

    তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমে থাকা থেকে গ্যাস থেকে বিস্ফোরণটি ঘটতে পারে। সূত্র: ডন, আনাদোলু


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ