ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • থানার গাছ কাটায় ওসির বিরুদ্ধে তদন্ত 

    থানার গাছ কাটায় ওসির বিরুদ্ধে তদন্ত 
    অভিযুক্ত ওসি- ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জামালপুরের সরিষাবাড়ী থানার ৩৫টি বনজ ও ফলদ গাছ কাটার অভিযোগে অফিসার ইনর্চাজ (ওসি) আবু মো. ফজলুল করিমের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সহকারি পুলিশ সুপার শিবলী সাদিককে প্রধান করে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে জামালপুর পুলিশ সুপার।

    জানা যায়, সরিষাবাড়ী থানার প্রতিষ্ঠার পর থেকে পর্যায়ক্রমে থানা এলাকায় অর্ধশতাধিক বনজ গাছ লাগানো হয়। ওই গাছগুলোর বয়স হয়েছে প্রায় অর্ধশত বছর। সেখান থেকে সরকারি নিয়ম না মেনে ৩৫টি গাছ কেটে বিক্রি ও নিজ প্রয়োজনে ব্যবহার করেন ওসি। বিষয়টি নিয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হলে কর্তৃপক্ষের নজরে আসে। পরে জামালপুর পুলিশ সুপারের কার্যালয় বিষয়টি তদন্তের জন্য সহকারি পুলিশ সুপার শিবলী সাদিক ও  উপজেলা বন কর্মকর্তা নজরুল ইসলামসহ দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে।

    বন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, থানার ভিতরে আটটি গাছ কাটার আবেদন করা হয়। এতে ৮টি গাছের মূল্য নির্ধারন করা হয়েছিল। অতিরিক্ত গাছ কেটে নেওয়ায় দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দিয়েছে পুলিশ সুপারের কার্যালয়। তদন্তের কাজ চলমান রয়েছে।

    পুলিশ সুপার নাসির উদ্দিন বলেন, থানার ভিতরে গাছ কাটার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিককে প্রধান করে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ