ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ওমিক্রন আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে : ডব্লিউএইচও

     ওমিক্রন আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে : ডব্লিউএইচও
    ছবি সংগৃহিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শনিবার (১৮ ডিসেম্বর) এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।


    ডব্লিউএইচও সতর্ক করে বলেছে, ওমিক্রন এখন পর্যন্ত বিশ্বের ৮৯টি দেশে ছড়িয়েছে। ভ্যারিয়েন্টটি যেভাবে বিস্তার লাভ করছে তাতে সামনে হাসপাতালগুলোতে অধিক চাপ সৃষ্টি হতে পারে।

    সংস্থাটি বলছে, স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া অঞ্চলে ওমিক্রনের সংক্রমণ দেড় থেকে ৩ দিনের মধ্যে দ্বিগুণ হচ্ছে। যেসব দেশের জনসংখ্যার মাঝে উচ্চ মাত্রার ইমিউনিটি রয়েছে, সেসব দেশেও ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে।

    তবে নতুন এই ভাইরাসটি রোগ প্রতিরোধের ক্ষমতা কমিয়ে তুলতে পারে কিনা তা স্পষ্ট নয়। যারা সংক্রমিত হয়েছেন গুরুতর বা অস্বাভাবিক অসুস্থতার খবর পাওয়া যায়নি। স্ট্রেইনটি কতটা শক্তিশালী সার্বিক বিষয় জানতে আরও গবেষণা এবং সময়ের প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সূত্র: রয়টার্স, বিবিসি


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ