ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু নেপালে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ বরিশাল নগরীতে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা! বরিশাল নগরীতে অবৈধ ড্রেজারে বাড়ছে দুর্ঘটনা
  • আম্পায়ারকে হত্যার হুমকি, আজীবন নিষিদ্ধ ক্রিকেটার

    আম্পায়ারকে হত্যার হুমকি, আজীবন নিষিদ্ধ ক্রিকেটার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় আম্পায়ারকে হত্যার হুমকি দিয়ে বসলেন নিউজিল্যান্ডের এক ক্রিকেটার। এমন অভাবনীয় ও অপেশাদার আচরণের জন্য সেই ক্রিকেটারকে আজীবন নিষিদ্ধ করেছে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন।

    নিউজিল্যান্ডের গণমাধ্যম স্টাফ জানিয়েছে, আজীবন নিষিদ্ধ হওয়া সেই কিউই ক্রিকেটারের নাম টিমোথি উইয়ার। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে পরিচিত তিনি।  গিসবর্নে ওবিআর ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন উইয়ার।

    উইয়ার এই গুরুতর অপরাধটি করেন গত ৪ ডিসেম্বরে। হাইস্কুল ওল্ড বয়েস ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচের শেষে আম্পায়ারকে হত্যার হুমকি দেন উইয়ার। শারীরিক নির্যাতন করে মারবেন বলেও হুমকি দেন তিনি।

    উইয়ারের বিরুদ্ধে গুরুতর অভিযোগটি তোলেন সেই আম্পায়ার। স্বাধীন বিচার বিভাগীয় প্যানেলের মাধ্যমে তদন্ত শুরু হয়। এতদিন ধরে তদন্ত করে এবং সাক্ষীদের সঙ্গে কথা বলে উইয়ারের বিরুদ্ধে লেভেল-৪ ধারা ভাঙার প্রমাণ পেয়েছে প্যানেল।

    উইয়ারও অবশ্য অভিযোগ অস্বীকার করেননি। ফলে শুনানির প্রয়োজন পড়েনি। লেভেল-৪ অপরাধে তাকে সর্বোচ্চ শাস্তির সিদ্ধান্ত নেয় প্যানেল। এর পর দা পোভার্টি বে ক্রিকেট অ্যাসোসিয়েশন তাকে আজীবন নিষিদ্ধ করে। অপরাধটি এতই গুরুতর যে আপিলের সুযোগ নেই উইয়ারের। শুধু উইয়ারাই নয়, শাস্তি পেয়েছে তার ক্লাবও। প্রতিযোগিতাটি থেকে ওবিআর ক্রিকেট ক্লাবের ৮ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ