ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • অগ্নিদগ্ধ ১৫ তলা ভবন থেকে যেভাবে প্রাণে বাঁচল ভাইবোন

    অগ্নিদগ্ধ ১৫ তলা ভবন থেকে যেভাবে প্রাণে বাঁচল ভাইবোন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বহুতল ভবনের একটি অগ্নিদগ্ধ অ্যাপার্টমেন্টে আটকা পড়েছিল দুই ভাইবোন। ভাগ্য আর বুদ্ধির জোরে তারা বেঁচে গেছে বলে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি ১৫ তলা অ্যাপার্টমেন্ট ভবনের একটি বাসায় এই ঘটনা ঘটে। ওই ঘটনার ভিডিও জাস্টিন ম্যালপিকা নামে এক ব্যক্তি অনলাইনে পোস্ট করেছেন। ওই ভিডিওতে দেখা গেছে ভবনটির পঞ্চম তলার একটি অ্যাপার্টমেন্টে দাউ দাউ করে আগুন জ্বলছে। প্রাণ বাঁচাতে মরিয়া দুই ভাইবোন  জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করছেন।

    ওই অগ্নিকান্ডে তাদের মা মারাত্মক আহত হয়েছেন বলে জানা গেছে। ভিডিওতে দেখা গেছে, ১৮ বছর বয়সী এক তরুণী অগ্নিদগ্ধ অ্যাপার্টমেন্টের জানালার কোণা ধরে ঝুলছে। এক সময় ওই  তরুণী ভবনের সঙ্গে লাগানো হলুদ রঙের পানির পাইপ ধরে ফেলতে সক্ষম হয়। এ সময় তার ১৩ বছর বয়সী ছোট ভাইকেও ওই পাইপের কাছে আনতে সক্ষম হয় ওই তরুণী। এরপর তারা পাইপ বেড়ে নিচে নেমে আসে।

    আগুন লাগার খবর পাওয়ার চার মিনিটের মধ্যে সেখানে দমকল বাহিনীর কর্মীরা পৌঁছান। এ ব্যাপারে পাশের অ্যাপার্টমেন্টের বাসিন্দারা জানান, আগুন লাগার পর চিৎকার শুনে তারা ওই অ্যাপার্টমেন্টের দরজায় কড়া নেড়েছিলেন। কিন্তু ভেতর থেকে এক নারী জানিয়েছিলেন তিনি দরজা খুলতে পারছেন না। দুই ভাইবোন সুস্থ থাকলেও তাদের মা (৪৬) মারাত্মক দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। ওই অ্যাপার্টমেন্ট থেকে এক প্রাপ্ত বয়স্ক পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ