ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • টাইফুনে লণ্ডভণ্ড ফিলিপাইন, নিহত বেড়ে ২০৮

    টাইফুনে লণ্ডভণ্ড ফিলিপাইন, নিহত বেড়ে ২০৮
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফিলিপাইনে সুপার টাইফুন ‘রাই’-এর আঘাতে এখন পর্যন্ত ২০৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ২০০ জন মানুষ। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

    বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ও শুক্রবার দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে আঘাত হানে শক্তিশালী এই টাইফুন।

    আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, টাইফুনটি ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতির বাতাস নিয়ে আঘাত হানে। তার আগেই বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। টাইফুনের পর বহু মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিপর্যস্ত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে। দেশটির প্রশাসন আশ্রয়হীন ও বিপর্যস্ত মানুষের কাছে সুপেয় পানীয় এবং খাবার পৌঁছে দেওয়ার কাজ আরও জোরদার করেছে।

    উল্লেখ্য, প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগরের কাছে অবস্থিত ফিলিপাইনে প্রায়ই প্রলয়ঙ্করী টাইফুন আঘাত হানে। দুর্যোগপ্রবণ এই দেশটিতে ২০১৩ সালে টাইফুন হাইয়ান তাণ্ডব চালিয়ে ৬ হাজার ৩০০ জনের বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়। ওই টাইফুনের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় আরও লাখ লাখ মানুষ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ