ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ২৫০ কুকুরছানা খুন, অভিযুক্ত দুই বানর!

    ২৫০ কুকুরছানা খুন, অভিযুক্ত দুই বানর!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের মহারাষ্ট্রের বীড় জেলার গ্রামে প্রায় ২৫০ কুকুরছানাকে উঁচু থেকে ছুড়ে মেরে ফেলার অভিযোগ উঠেছিল এক দল বানরের বিরুদ্ধে।

    গ্রামবাসীদের দাবি ছিল, কুকুরদলের হাতে সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিতেই এ রকম কাণ্ড ঘটাচ্ছে বানরগুলো। সেই ঘটনায় অবশেষে দু’টি বানরকে ধরতে সক্ষম হয়েছে বনদফতর।

    ভারতের সংবাদ সংস্থা এএনআই এ তথ্য জানায়।

    বন দফতরের কর্মকর্তা সচিন কাঁদ বলেন, বীড় জেলায় কুকুরছানাদের হত্যার ঘটনায় জড়িত দুই বানরকে ধরা হয়েছে। নাগপুরের বন দফতরের দল ধরেছে তাদের। পরে দুই বানরকে নাগপুরের কাছে একটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

    মজলগাঁও থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে রয়েছে লাভুল গ্রাম। হাজার পাঁচেক মানুষের বাস ওই গ্রামে। গ্রামবাসীদের দাবি, বর্তমানে ওই গ্রামে আর কোনো কুকুরছানাই বেঁচে নেই।

    অভিযোগ, গত মাসে অন্তত ২৫০ কুকুকছানাকে মেরে ফেলেছে ‘ক্ষিপ্ত’ বানরের দল।

    গ্রামবাসীরা জানাচ্ছেন, বানরকে প্রতিশোধের জেরেই এই অবস্থা। একটি বানরছানাকে এক দল কুকুর মেরে ফেলার পর থেকেই এই ঘটনার সূত্রপাত।

    বানর দল গ্রামের বাচ্চা, স্কুলছাত্রদের ওপর আক্রমণ করলে বন দফতরের দ্বারস্থ হয়েছিলেন গ্রামবাসীরা। তার পরই দুই বানরকে ধরতে সক্ষম হয় বন দফতর।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ