ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল 
  • প্রার্থীকে লাঞ্ছিত করায় রাঙ্গাবালীতে প্রতিদ্বন্দ্বীর সমর্থকের কারাদণ্ড

    প্রার্থীকে লাঞ্ছিত করায় রাঙ্গাবালীতে প্রতিদ্বন্দ্বীর সমর্থকের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আচরণবিধি ভঙ্গ করে এক প্রার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অপরাধে পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক সোহাগ খান (৪০) নামে একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    রোববার রাত সাড়ে ১২টায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের হরিদ্রাখালী গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত সোহাগ খান ওই গ্রামের মৃত হারুন খানের ছেলে।

    জানা গেছে, ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মো. কামাল পাশাকে (ফুটবল মার্কা) তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শুকুর খলিফার (মোরগ মার্কা) সমর্থক সোহাগ খান শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং পেশিশক্তি ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করেন।

    এমন খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত সোহাগকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

    এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান সোহাগ হাওলাদার বলেন, সোহাগ খান নামে একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাত দিনের জেল দেওয়া হয়।

    তিনি মূলত ফুটবল প্রার্থী কামাল পাশাকে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগে হেনস্তা ও লাঞ্ছিত করে। পরে রাত সাড়ে ১২টায় রিটার্নিং অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ওসি ঘটনাস্থলে পৌঁছানোর পর এ দণ্ড প্রদান করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ