ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • শিক্ষিকাদের হিজাব না পরার নোটিশ

    শিক্ষিকাদের হিজাব না পরার নোটিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজারের সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজে মুসলিম শিক্ষিকাদের হিজাব ব্যবহার না করতে নোটিশ দিয়েছেন কর্তৃপক্ষ। তাদের শ্রেণিকক্ষে এবং প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানে হিজাব না পরতে বলা হয়েছে।

    গত বুধবার (১৫ ডিসেম্বর) নারী শিক্ষকদের এ নির্দেশনা দিয়ে নোটিশ দিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রাদার প্রদীপ প্লাসিড গোমেজ। তার স্বাক্ষরিত সেই নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও অভিভাবকসহ সব মহলের মানুষের প্রতিবাদ করতে দেখা গেছে। ফেসবুকে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

     

    খোঁজ নিয়ে জানা গেছে, সেন্ট গ্রেগরিজ স্কুল এন্ড কলেজে সব মিলিয়ে ১৪০ জন মতো শিক্ষক রয়েছেন। তার মধ্যে মুসলিম নারী শিক্ষক ৯ জন। তার মধ্যে হিজাব পড়েন ৬ জন শিক্ষিকা। তারা নোটিশ দেয়ার পরেও হিজাব পড়ে প্রতিষ্ঠান আসেন বলে জানা গেছে। এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সংখ্যা প্রায় ৪ হাজার মতো।

    স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে এই বিষয় এ জানতে চাইলে তারা বলেন, এই ধরনের সিদ্ধান্ত কোনোভাবেই দেয়া উচিত না। গ্রেগরির মতো সুনামধন্য প্রতিষ্ঠানের কাছে এই ধরনের সিদ্ধান্ত আমরা কখনো আশা করিনি। যে যার ধর্ম পালন করার স্বাধীনতা রয়েছে। এই নোটিশ দিয়ে এক ধরনের ধর্ম বিদ্বেষী মনোভাব তৈরি করেছে। কর্তৃপক্ষের এসব সিদ্ধান্ত এর কারণে স্কুলের সুনাম নষ্ট হয়েছে বলে মনে করেন তারা।

    ফেরদৌসী নামে একজন অভিভাবক বলেন, হিজাব একটা শালীন ড্রেস। এটা নিয়ে আদেশ-অনুরোধ এই ধরনের কোনো নোটিশ দেয়া ঠিক হয়নি।

    তিনি বলেন, দেশের ৯০ ভাগ মানুষ মুসলিম। মুসলিম নারীদের হিজাব নিষিদ্ধ করে কী বুঝাতে চেয়েছেন এটা আমার বোধগম্য নয়। এই ধরনের নিষেধাজ্ঞা কোনভাবেই উচিত হয়নি বলে মনে করে তিনি।

    এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ ব্রাদার প্রদীপ প্লাসিড গোমেজ বলেন, সিদ্ধান্তটি সোমবার সন্ধ্যায় প্রত্যাহার করে নেয়া হয়েছে। এসময় তিনি এই পরিস্থিতির জন্য নিজেদের মধ্যকার ভুল বুঝাবুঝিকে দায়ী করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ