ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

    বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ৮৩৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৩১ হাজার ৯০২ জন।

    মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। আগের দিন সোমবার বিশ্বব্যাপী করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৫৫ জনের এবং শনাক্ত হয়েছে ৪ লাখ ৬৬ হাজার ৭৪৯ জনের।


    ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছন ২৭ কোটি ৫৭ লাখ ৪৫ হাজার ৯৮৭ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৩ লাখ ৭৬ হাজার ১৮৮ জনের।

    এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩০ হাজার ২৪২ জন এবং মারা গেছেন ৫২০ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ২২ জন এবং মারা গেছেন ১ হাজার ১৯ জন। যুক্তরাজ্যে মারা গেছেন ৪৪ জন এবং সংক্রমিত হয়েছেন ৯১ হাজার ৭৪৩ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৭১০ জন এবং মারা গেছেন ২৮০ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৩৬ জন এবং মারা গেছেন ১৫৭ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৪ জন এবং মারা গেছেন ৬৭ জন।

    এছাড়া গত ২৪ ঘণ্টায় ইরানে ৪১ জন, তুরস্কে ১৭৬ জন, হাঙ্গেরিতে ৩৬৬ জন, বুলগেরিয়ায় ১৫৭ জন, দক্ষিণ আফ্রিকায় ১০৫ জন, মেক্সিকোতে ২৩ জন এবং ভিয়েতনামে ২২৫ জন মারা গেছেন।

    উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ