ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মুক্তি পেলেন ঘোড়ায় চড়া সেই হেফাজত কর্মী

     মুক্তি পেলেন ঘোড়ায় চড়া সেই হেফাজত কর্মী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর জেলখানা মোড়ে গত ২৮ মার্চ হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক ঘোষিত হরতাল চলাকালে ঘোড়া নিয়ে মিছিলে অংশ নেওয়া আলোচিত সৈকত হোসেন গ্রেপ্তার হয়ে দীর্ঘ ৮ মাস ১৬ দিন কারাবন্দি থাকার পর মুক্তি পেয়েছেন।

    সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। এ তথ্য নিশ্চিত করেন হেফাজতে ইসলাম পলাশ থানার সহ-সভাপতি মুফতী যুবাইর আহম্মদ ভৈরবী। সৈকত নরসিংদীর পলাশ উপজেলার ঢালুয়ার চর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

    নাশকতা ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে গত ৩ এপ্রিল র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা দল এবং র‍্যাব-১১ এর অভিধানিক দল পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ির দুর্গম এলাকা থেকে আলোচিত হেফাজত কর্মী মো. সৈকত হোসেন (২০)’কে গ্রেপ্তার করে। ওই সময়ে তার বিরুদ্ধে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টি, নাশকতা ও ধ্বংসাত্মক কার্যকলাপের অভিযোগে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়।

    জানা গেছে, ২৮ মার্চ ২০২১ তারিখে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী সময়কালে হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক ডাকা হরতাল কর্মসূচি নরসিংদীর ভেলানগরের জেলখানা মোড়ে চলছিল। সে সময় সৈকত হোসেন ঘোড়া নিয়ে কর্মসূচিতে অংশ নেয়। পরে বিক্ষুব্ধ হেফাজত নেতা-কর্মীদের সাথে ঘোড়ায় চড়ে বিক্ষোভ করেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘোড়ায় চড়ে হরতাল পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই সারাদেশে ব্যাপকভাবে ভাইরাল হয়। পাশাপাশি দেশব্যাপী শুরু হয় আলোচনা-সমালোচনা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ