ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ওমিক্রনে ব্রিটেনে ১২ জনের মৃত্যু

    ওমিক্রনে ব্রিটেনে ১২ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে ১২ জন মারা গেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় আরও ১০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    সোমবার (২০ ডিসেম্বর) যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী ডমিনিক রাব দেশটির সংবাদমাধ্যম টাইমস রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

    দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেছেন, বর্তমানে ব্রিটেনে যে হারে ওমিক্রন সংক্রমণ বাড়ছে, তা অব্যাহত থাকলে সামনে বড় আকারের মানবিক বিপর্যয় দেখা দিতে পারে দেশটিতে।

    তবে এমন সতর্কবার্তা দেয়া সত্ত্বেও আপাতত লকডাউনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন উপ-প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ ভাইরাসটি নতুন হওয়ায় এ বিষয়ে অনেক তথ্যই অজানা রয়ে গেছে। আমরা কিছুটা সময় নিচ্ছি এ সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য জানার জন্য। তার আগ পর্যন্ত আমরা আপাতত কোনো কঠোর বিধিনিষেধ প্রণয়ন করছি না।

    গত ২৭ নভেম্বর যুক্তরাজ্যে প্রথম ওমিক্রন শনাক্ত হয়।এর আগে ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ