ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ওমিক্রনে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যু

    ওমিক্রনে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের ওমিক্রন ধরনে প্রথমবারের মতো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (২০ ডিসেম্বর) দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের হ্যারিস কাউন্টির স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।

    যুক্তরাষ্ট্রে ওমিক্রন ধরনে এটাই প্রথম মৃত্যু বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে এবিসি নিউজ। তবে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

    স্বাস্থ্য বিভাগ জানায়, ওমিক্রনে মৃত ওই ব্যক্তি ৫০ থেকে ৬০ বছর বয়সী। তিনি টিকা নেননি। তিনি কোভিড-১৯-এর গুরুতর জটিলতার ঝুঁকিতে ছিলেন।

    কাউন্টি বিচারক লিনা হিডালগো এক টুটার বার্তায় বলেন, করোনার এই ধরনটিতে ওই ব্যক্তি স্থানীয় প্রথম প্রাণহানি। দয়া করে টিকা নিন।

    সোমবার সিডিসি জানায়, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের করোনা আক্রান্তদের নমুনার জিনগত রূপ বিশ্লেষণ করে দেখা গেছে ৭৩ শতাংশের দেহেই ওমিক্রন শনাক্ত।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ