ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল 
  • কলাপাড়ায় দুই মাদক কারবারি গ্রেপ্তার

    কলাপাড়ায় দুই মাদক কারবারি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ার সিক্সলেন সড়ক থেকে হেরোইন ও ইয়াবাসহ তিন মাদক মামলার আসামি রাসেল ওরফে সল্টু রাসেল ও মাদক কারবারি আরিফ মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে পুলিশ তাদের গ্রেফতার করে।

    কলাপাড়া থানার এস আই সাখাওয়াত হোসেন জানান, সল্টু রাসেল নারায়ণগঞ্জের ফতুল্লার চিহ্নিত মাদককারবারি। তার বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। তার কাছ থেকে এক দশমিক ছয় গ্রাম হেরোইন ও ছয়টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশের এ কর্মকর্তা আরও জানান, আরিফ মোল্লা লোন্দা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে ।  

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ