ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • সাপ হত্যা করে মন খারাপ বিয়ার গ্রিলসের, চাইলেন ক্ষমা

    সাপ হত্যা করে মন খারাপ বিয়ার গ্রিলসের, চাইলেন ক্ষমা
    বিয়ার গ্রিলস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ম্যান ভার্সেস ওয়াইল্ড নামে জনপ্রিয় শো হোস্ট করতেন তিনি। এই শো-তে ঘন জঙ্গল হোক বা দুর্গম পাহাড়, বিয়ার গ্রিলস যেন শত প্রতিকূল জায়গা থেকেও জীবিত ফেরত আসতে পারেন। সম্প্রতি সেই বিয়ার গ্রিলস বিবিসি-ফোর’ রেডিওকে দেওয়া এক সাক্ষাত্কারে ক্ষমা চেয়েছেন।

    ইনটু দ্য ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস শো নিয়ে কথা বলার সময় তিনি বলেছেন, শো যখন শুরু হয়েছিল, তখন আমি অনেক পশু-পাখি মেরে তাদের মাংস খেয়েছিলাম। তার মধ্যে সাপ, ব্যাঙ, বিছে পর্যন্ত ছিল। ওইসব প্রাণীদের মারার জন্য আমার আফসোস হয়। তবে এখন আমি ঠিক করেছি, আর কোনো পশুকে হত্যা করব না। এবার থেকে নিজের শোতে আমি শুধু মৃত প্রাণীদের মাংস খাব।

    বিয়ার গ্রিলস আরও বলেন, দুর্গম এলাকায় টিকে থাকাটা বড় চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে শুধু বেঁচে থাকার জন্য অনেক সময় অনেক কিছু করতে হয়। আমাকেও করতে হয়েছে, মাটির নিচ থেকে পোকামাকড় বের করে খেতে হয়েছে। বিশ্বের অন্যতম সেরা সার্ভাইভারদের দেখুন, তাদেরকেও এমনই করতে হয়েছিল। গভীর জঙ্গলে অনেক সময় সাপ, ব্যাঙ, পোকামাকড়ের মাংস খাওয়া ছাড়া কোনো পথ থাকে না। কারণ শরীরে এনার্জি বজায় রাখাটাই তখন সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।


    বলিউড, হলিউডের অনেক তারকা বিয়ার গ্রিলসের শোতে এসেছেন। এমন প্রসঙ্গে তুলে বিয়ার গ্রিলস বলেন, অনেক তারকাকে দেখেছে তারা নিরামিষ খায়। তাদের দেখে আমি নতুন করে ভাবতে শুরু করেছি। আমার মনে হয়, মাংস না খেয়েও শরীরে এনার্জি বজায় রাখা যায়। আর এখন আমিও সেই চেষ্টাই করছি। অনেক নিরামিষভোজী মানুষের সঙ্গে আমি গভীর জঙ্গলে সার্ভাইভ করেছি। ওদের থেকে অনেক কিছু শিখেছি।

    নব্বয়ের দশকে যুক্তরাজ্যের স্পেশাল ফোর্সে ছিলেন বিয়ার গ্রিলস। এর পর তিনি সার্ভাইভাল ইন্সট্রাক্টর হিসেবে কাজ শুরু করেন। তবে গত কয়েক বছর ধরে তিনি একের পর এক জনপ্রিয় টিভি শোতে কাজ করেছেন।

    সূত্র: ডেইলি মেইল


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ