ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তদের ৭৩ শতাংশের ওমিক্রন শনাক্ত

    যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তদের ৭৩ শতাংশের ওমিক্রন শনাক্ত
    ওমিক্রন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রে নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। স্থানীয় সময় সোমবার দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে- এখন পর্যন্ত ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৭৩ শতাংশের বেশি হয়ে গেছে।
     
    সিডিসি জানায়, ১৮ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহটিতে যুক্তরাষ্ট্রজুড়ে ৭৩ দশমিক ২ শতাংশ করোনা রোগীর ওমিক্রন শনাক্ত হয় এবং ২৬ দশমিক ৬ শতাংশের ডেল্টা ভ্যারিয়্যান্টের করোনা ধরা পড়ে।

    যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব এলাকার কিছু কিছু অঞ্চলে ওমিক্রন ৯৫ শতাংশের বেশি হয়ে গেছে বলে জানিয়েছে সিডিসি। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত পাঁচ কোটি ১০ লাখ ৯৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় দেশটিতে মৃত্যু হয়েছে আট লাখ সাত হাজার ৯৪৫ জনের। জন্স হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানিয়েছে।

    এছাড়া ১১ ডিসেম্বর শেষ হওয়া আগের সপ্তাহে আক্রান্তদের ১২ দশমিক ৬ শতাংশ ওমিক্রন ছিল আর ৮৭ শতাংশই ছিল ডেল্টা ভ্যারিয়্যান্ট।

    সিডিসির মতে, তারও আগের সপ্তাহে যুক্তরাষ্ট্রজুড়ে ওমিক্রন ছিল প্রায় তিন শতাংশ। তাছাড়া ৪ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে নতুন আক্রান্তদের মধ্যে ওমিক্রন এক শতাংশেরও কম ছিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ