ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কলকাতা পৌর নির্বাচনে ৭২ শতাংশ ভোট পেল তৃণমূল

    কলকাতা পৌর নির্বাচনে ৭২ শতাংশ ভোট পেল তৃণমূল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় পৌরসভার নির্বাচনে এবার চমক দেখালো তৃণমূল। আগেই ধারনা ছিল রাজ্যের ক্ষমতাসীন দলই জয়ী হবে, কিন্তু ব্যবধানটা যে এতো বড় হবে তা কেউ ভাবতেই পারেনি।

    কোনও রাজনৈতিক দল মাত্র আট মাস সময়ের মধ্যে ১৫ শতাংশ ভোট বাড়িয়েছে এমন নজিরও খুব বেশি পাওয়া যাবে না। কিন্তু সেটাই করে দেখিয়েছে তৃণমূল।

    গত বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের সময়েও শাসক দলের প্রাপ্ত ভোট ছিল ৫৭.৫৫ শতাংশ। মঙ্গলবার নির্বাচন কমিশন সূত্রে যে প্রাথমিক হিসাব পাওয়া গেছে, তাতে তৃণমূলের প্রাপ্ত ভোট কমপক্ষে ৭২ শতাংশ।

    পৌরসভার নির্বাচনে তৃণমূলের সাফল্যের খতিয়ান আরও মজবুত। গত নির্বাচনে মহানগরে তৃণমূল পেয়েছিল ৫০.৬ শতাংশ ভোট। সেই হিসাবে এবার বেড়েছে ২০ শতাংশের বেশি!

    ২০০৯ সাল থেকে বড় আকারে নির্বাচনী সাফল্য দেখতে শুরু করে বাংলার বর্তমান শাসকদল। ২০১১ সালে রাজ্যে ক্ষমতা দখলের পরে ২০১৬ এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শক্তি বাড়িয়েছে তৃণমূল। কিন্তু এতদিন একটি ‘মাইলস্টোন’ থেকে আর একটিতে উত্থানের ব্যবধান ছিল কম। এবার সত্যিই যেন ‘হাইজাম্প’।

    কলকাতায় ১৪৪ ওয়ার্ডের মধ্যে ১৩৪টি তৃণমূলের। এমন জয় যে মিলতে পারে তার ইঙ্গিত অবশ্য আগেই দিয়েছিল স্থানীয় গণমাধ্যম।

    বিরোধীরা সবাই মিলে দশটি ওয়ার্ডে আটকে থাকবে বলে আগাম হিসেব ছিল তৃণমূল। কিন্তু মোট ভোট প্রাপ্ত এক লাফে যে ৭২ শতাংশ টপকে যাবে তা হয়তো তৃণমূল নেতৃত্বের হিসাবে ছিল না।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ