ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • করোনার আরেকটি ঝড় আসছে ইউরোপে : ডব্লিউএইচও

    করোনার আরেকটি ঝড় আসছে ইউরোপে : ডব্লিউএইচও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউরোপে ওমিক্রন ধরন ছড়িয়ে পড়ায় করোনার সংক্রমণ 'উল্লেখযোগ্য হারে' বেড়েছে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) ইউরোপীয় অঞ্চলের প্রধান হ্যান্স ক্লুগ। সুরক্ষার জন্য ব্যাপকভাবে বুস্টার ডোজ প্রদানের পরামর্শ দিয়েছেন তিনি।

    মঙ্গলবার (২১ ডিসেম্বর) ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে হ্যান্স ক্লুগ বলেন, নভেম্বরের শেষের দিকে এটি দেখা দেওয়ার পর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের ৫৩টি দেশের মধ্যে ৩৮ট দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে। এর মধ্যে ডেনমার্ক, পর্তুগাল ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে প্রভাব বিস্তার করেছে।

    ক্লুগ বলেন, আমরা দেখতে পাচ্ছি আরেকটি ঝড় আসছে। কয়েক সপ্তাহের মধ্যে এ অঞ্চলের আরও কয়েকটি দেশে ওমিক্রন দাপট দেখাবে। এরই মধ্যে দুর্বল হয়ে পড়া স্বাস্থ্যব্যবস্থাকে আরও কিনারায় ঠেলে দেবে।

    তিনি বলেন, বুস্টার ওমিক্রনের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক ব্যবস্থা। হ্যান্স ক্লুগের বক্তব্যের ব্যাপারে এ পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ