ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ইসরাইলে ওমিক্রনে প্রথম মৃত্যু

    ইসরাইলে ওমিক্রনে প্রথম মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইহুদিবাদী দেশ ইসরাইলে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো একজন মারা গেছে। দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল কানটিভির এক প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য প্রকাশ করে। খবর আনাদোলুর।

    ইসরাইলের বিয়ারসেবা শহরে সরকা হাসপাতালে গত সোমবার ৭৫ বছর বয়সী ওই করোনা রোগীর মৃত্যু হয়। করোনার দুই ডোজ টিকা নিয়েছিলেন ওই ব্যক্তি। করোনার বুস্টার ডোজ দেওয়ার পরও প্রকোপ না কমায় চিন্তায় আছেন ইসরাইলের প্রধানমন্ত্রী।

    ইসরাইলের মন্ত্রিসভায় করোনা মোকাবেলায় করণীয় নির্ধারণে মঙ্গলবার বিশেষ অধিবেশনের ডাক দেন প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। বৈঠকে সিদ্ধান্ত হয়, এখন থেকে প্রতিষ্ঠানগুলোর অর্ধেক কর্মী বাসা থেকে অনলাইনে কাজ করবেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ