ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক মতবাদ পত্রিকা অফিস পরিদর্শন করলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক শিক্ষানুরাগী ও দানবীর অমৃত লাল দে’র ৩৩তম মৃত্যুবার্ষিকী রোববার গৌরনদীতে বাসের ধাক্কায় প্রাণ গেল আইসক্রিম বিক্রেতার সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে: সরোয়ার  বামনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মজুরি বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে হ্যান্ডেলিং শ্রমিকদের ধর্মঘট চলছে
  • আজীবন সন্মাননা পাচ্ছেন রফিকুল আলম

     আজীবন সন্মাননা পাচ্ছেন রফিকুল আলম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ‘টিএম রেকর্ড-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড’ আসরে আজীবন সন্মাননা পাচ্ছেন বিশিষ্ট সংগীতশিল্পী রফিকুল আলম। সংগীত বিশেষ অবদানের জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হচ্ছে।

    অন্যদিকে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল গান বাংলা জনপ্রিয় অনুষ্ঠান 'উইন্ড অব চেঞ্জ' এর মাধ্যমে বাংলা গানকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় পৌঁছে দেয়ার ক্ষেত্রে ভূমিকা রাখায় সিজেএফবি বিশেষ সন্মাননা পাচ্ছে। 

    আগামী শুক্রবার (২৪ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে 'সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড-২০২০'। এটি সিজেএফবি'র ২০তম আসর। বিগত সময়ের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে দেশসেরা তারকাদের উপস্থিতিতে উদযাপিত হবে অনুষ্ঠানটি।

    উল্লেখ্য, দেশের জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি।

    চলচ্চিত্র, সংগীত ও টেলিভিশন মাধ্যমে বছর সেরা তারকাদের পারফর্মেন্স এর ভিত্তিতে সংগঠনের সদস্যদের জরিপে এই পুরস্কার প্রদান করা হবে। ওইদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে অনুষ্ঠান। পুরস্কার প্রদানের মাঝে মাঝে থাকবে দেশসেরা তারকাদের পারফর্মেন্স। এবারের আসরে আজীবন সম্মাননা ও বিশেষ বিভাগে ২টি পুরস্কারসহ ২০টি বিভাগে মনোনয়ন পেয়েছেন মোট ৬০ জন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ