ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

    ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ সময় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া ও পাটুরিয়া প্রান্তে আটকা পড়েছে শতশত যানবাহন।

    বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২২ ডিসেম্বর) দিনগত রাত সোয়া ১২টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

    জানা গেছে, বুধবার (২২ ডিসেম্বর) রাত থেকে ফেরি বন্ধ থাকার কারণে দৌলতদিয়া প্রান্তে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের চার কিলোমিটার এলাকায় প্রায় চার শতাধিক যাত্রীবাহী বাস, ট্রাক ও প্রাইভেটকার আটকা পড়েছে এবং গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীর দিকে আরও দুই কিলোমিটার এলাকায় দুই থেকে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়ে আছে।

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন জানান, বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকেই নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। রাত সোয়া ১২টার দিকে কুয়াশার ঘনত্ব এতই বেড়ে যায় যে ফগ লাইট দিয়েও কাজ হচ্ছিল না। এ জন্য দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে সাময়িকভাবে ফেরি বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল আবার স্বাভাবিক হবে।

    বিআইডব্লিটিসি আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহীউদ্দীন রাসেল জানান, রাত সাড়ে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ