ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির সঙ্গে ছারছীনা দরবার শরীফের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর জন্মদিনে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজনে রহমাতুল্লাহ মঠবাড়িয়ায় পানির ট্যাংকে মিলল ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা রহস্যময় প্লেট, আটক ১ বরিশালে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচটি পিচঢালা সড়ক নির্মাণ কাজ শুরু মহিপুরে ৯২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ব্রজমোহন বিদ্যালয়ের ১১ যুগপূর্তি উৎসবের জরুরি সভা শনিবার ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে বরিশালে ৩০ মিলিমিটার বৃষ্টি হুথিদের হামলায় রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ক্ষতিগ্রস্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে আগুন
  • রোজা শুরুর সম্ভাব্য তারিখ

    রোজা শুরুর সম্ভাব্য তারিখ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী বছর (২০২২) রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানিয়েছে মিশরের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড জিওফিজিক্স।

    বুধবার (২২ ডিসেম্বর) সংস্থাটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জাতীয় দৈনিক গালফ নিউজ।

    মিশরের জ্যোতির্বিজ্ঞানীরা গালফ নিউজকে জানিয়েছে, আগামী বছরের ১ এপ্রিল আরবি শাবান মাসের ২৯ তারিখ পড়েছে। সেই হিসেবে ওইদিন রাতেই আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা দেওয়ার সম্ভাবনা বেশি, আর ওই দিন যদি চাঁদ দেখা যায়, সেক্ষেত্রে ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে রোজা।

    উল্লেখ্য, বিশ্বজুড়ে দিন, মাস ও বছর গণনার দুটি পদ্ধতি রয়েছে-সৌর পদ্ধতি ও চান্দ্র পদ্ধতি। সূর্যের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে তৈরি পঞ্জিকাকে বলা হয় সৌর পঞ্জিকা এবং চাঁদের গতিবিধি হিসেব করে তৈরি পঞ্জিকাকে বলা হয় চান্দ্র পঞ্জিকা। বিশ্বের অধিকাংশ দেশ সৌর পঞ্জিকা অনুসরণ করলেও মধ্যপ্রাচ্যের আরবি ভাষা-ভাষী দেশগুলো চান্দ্র পঞ্জিকা মেনে চলে।

    আরবি পঞ্জিকার নবম মাস হলো রমজান, যাকে ইসলাম ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচনা করা হয়। এই মাসের শেষেই আসে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ