ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • নিউজিল্যান্ড দলের দুঃসংবাদে বাংলাদেশের সুসংবাদ

    নিউজিল্যান্ড দলের দুঃসংবাদে বাংলাদেশের সুসংবাদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তাউরাঙ্গার বে ওভালে ১ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ।

    সিরিজ শুরু হওয়ার আগেই দুঃসংবাদ এসেছে কিউই শিবিরে। কনুইয়ের ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারছেন না দলটির নিয়মিত অধিনায়ক ও সেরা ব্যাটার কেইন উইলিয়ামসন। দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি।

    আর বিস্ময়ের ব্যাপার হলো টেস্ট দলে নেই ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে ইতিহাস গড়া বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলও।

    ব্যাটিং ও বোলিংয়ে এ দুই তারকার অনুপস্থিতি নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ হলেও বাংলাদেশের জন্য সুসংবাদই বটে।

    উইলিয়ামসনের অনুপস্থিতিতে কিউই দলকে নেতৃত্ব দেবেন টম লাথাম।

    দুই ম‍্যাচের টেস্ট সিরিজের জন‍্য বুধবার১৩ সদস‍্যের দল ঘোষণা করেছে  নিউজিল‍্যান্ড। যেখানে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার।

    দলে ফিরেছেন ব্যাটার ডেভন কনওয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমি-ফাইনালে আউট হয়ে মেজাজ হারিয়ে ব্যাটে আঘাত করে হাত ভেঙে বসা ডেভন এখন পুরোপুরি ফিট।

    নিউজিল্যান্ড টেস্ট দল

    টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, টিম সাউদি, রস টেলর, নিল ওয়াগনার ও উইল ইয়াং।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ