ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • মঠবাড়িয়ায় নৌকার কর্মীর কবজি কাটার ঘটনায় আটক ১

    মঠবাড়িয়ায় নৌকার কর্মীর কবজি কাটার ঘটনায় আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় নৌকা প্রতীকের এক চেয়ারম্যান প্রার্থীর কর্মীকে কুপিয়ে হাতের কবজির কিছু অংশ বিচ্ছিন্ন করার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

    আটক ফরিদ হাওলাদার (৫০) ধানিসাফা ইউনিয়নের পাতাকাটা গ্রামের আব্দুর রব হাওলাদারের ছেলে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ভোর রাতে অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে আটক করা হয়েছে বলে জানান মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বাদল।

    থানা সূত্রে জানা যায়, মঠবাড়িয়ার ধানিসাফা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হারুন তালুকদারের কর্মী বিপ্লব আকনকে কুপিয়ে হাতের কবজির কিছু অংশ বিচ্ছিন্নের ঘটনায় একজনকে আটক করা হয়।

    মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ফরিদকে রাতে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

    প্রসঙ্গত, মঠবাড়িয়ায় সাফা ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী হারুন তালুকদারের নির্বাচনী সভা শেষে প্রচারণাকালে ফুলঝুড়ি পাতাকাটা নামক এলাকায় প্রতিপক্ষের অস্ত্রের হামলায় বুধবার রাতে বিপ্লব আকন নামের এক কর্মীর হাতের কবজির কিছু অংশ কেটে গেছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ