ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • ৯ বছর পর বাউফল পৌরসভা নির্বাচণের তফসিল ঘোষণা

    ৯ বছর পর বাউফল পৌরসভা নির্বাচণের তফসিল ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ নয় বছর পর আজ বৃহস্পতিবার পটুয়াখালীর বাউফল পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ২০২২ সালের ৩১ জানুয়ারি নির্বাচনের দিন ধার্য্ করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম ঘটনার বিষয়টি  নিশ্চিত করেছেন।

    তফসিল ঘোষণার খবরে আজ রাত সাতটার দিকে বাউফল পৌর শহরে আনন্দ মিছিল বের হয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।মিছিলের নেতৃত্বে ছিলেন বাউফল পৌরসভা শাখা আওয়ামী লীগের সভাপতি (একাংশ) ও বাউফল পৌরসভার প্যানেল মেয়র আবদুল লতিফ খান ওরফে বাবুল। মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছেন। তফসিল ঘোষণায় পৌর শহরে উৎসবের আমেজ বিরাজ করছে।

    উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে,মেয়াদ শেষ হলেও সীমানা নির্ধারণ সংক্রান্ত মামলার জটিলতার কারণে নির্বাচন বন্ধ ছিল। ২০১২ সালের ২২ মে বাউফল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক মেয়র নির্বাচিত হন। তখন দলীয় প্রতীকে নির্বাচন হয়নি। জিয়াউল দায়িত্ব নেওয়ার ১৪ দিনের মধ্যে তৃতীয় শ্রেণির পৌরসভাসভাটি দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হয় ।

    পরবর্তীতে সীমানা বাড়িয়ে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয় এবং ব্যাপক উন্নয়ন হয়। এরপরেও এ নিয়ে বাউফল সদর, নাজিরপুর, দাসপাড়া ও মদনপুরা ইউনিয়নের বাসিন্দারা মামলা করেন। এ কারণে মেয়াদ উত্তীর্ণহলেও ওই চারটি ইউনিয়ন ও বাউফল পৌরসভার নির্বাচন বন্ধ হয়ে যায়।

    উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,পূর্বের সীমানায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করছি খুব কম সময়ের মধ্যে বাকি চারটি ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ