ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • মনপুরায় প্রধানমন্ত্রীর উপহার দুঃস্থদের ঘরে ঘরে পৌঁছে দিলেন ইউএনও 

    মনপুরায় প্রধানমন্ত্রীর উপহার দুঃস্থদের ঘরে ঘরে পৌঁছে দিলেন ইউএনও 
    ত্রাণসামগ্রী ঘরে ঘরে পৌঁছিয়ে দিচ্ছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা। 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় দুঃস্থদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণসামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিলেন ইউএনও মোঃ শামীম মিঞা।  শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে একশত পঞ্চাশ পরিবারের ঘরে ঘরে এই ত্রাণ সামগ্রী দেওয়া হয়। 

    এর আগে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার হাজিরহাট ও মনপুরা ইউনিয়নে একশত পরিবারের ঘরে গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।  ত্রাণসামগ্রী মধ্যে ছিল, চাউল ২ কেজি, মশারী ডাল ১ কেজি, লবন ১ কেজি, সাবান ২ টি, মাক্স ২টি, পিয়াজ ১ কেজি ও আলু ২ কেজি।  

    এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কবির হাওলাদার।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ