ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • নাসিক নির্বাচনে আমাদের টার্গেট নৌকাকে জেতানো : নানক

    নাসিক নির্বাচনে আমাদের টার্গেট নৌকাকে জেতানো : নানক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নেতায় নেতায় প্রতিযোগিতা থাকতে পারে। তবে কর্মী হলো শেখ হাসিনার কর্মী। তাদের মধ্যে কোন ভেদাভেদ থাকতে পারে না। এ মঞ্চ তা প্রমাণ করেছে। এখানে জেলা, মহানগরসহ সব কমিটির নেতারা একসঙ্গে বসেছেন। আমাদের একটাই টার্গেট আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে নৌকাকে জেতানো।

    বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের শেখ রাসেল পার্কে বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    নানক আরও বলেন, সেলিনা হায়াৎ আইভীকে নৌকা প্রতীকে জয় এনে দেওয়ার ম্যাসেজ পৌছানোর জন্য আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আমাদেরকে আপনাদের কাছে পাঠিয়েছে। এখানে যারা নেতাকর্মীরা আছেন তারা সবাই ভোটারদের ঘরে ঘরে যাবেন, তাদের বুঝাবেন, ভোটকেন্দ্রে তাদের নিয়ে আসবেন।

    আইভীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে ইঙ্গিত করে তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। তবে বিএনপির একজন নেতা এখানে নির্বাচনে প্রার্থী হয়েছেন। আসলে তিনি আপাতত লেভেলটা বদলে মাঠে নেমেছেন।

    নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। এতে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আহমদ হোসেন হুমায়ুন, এবিএম মোজাম্মেল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই প্রমুখ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ