ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান 
  • রেস্টুরেন্টে কাঁকড়া খেয়ে তরুণীর মৃত্যু

    রেস্টুরেন্টে কাঁকড়া খেয়ে তরুণীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সমুদ্রে বেড়াতে গিয়ে সৈকতে গড়ে উঠা রেস্টুরেন্টে সামুদ্রিক মাছ কিংবা কাঁকড়া ভাজা চেখে দেখার সুযোগ হাতছাড়া করতে চান না অনেকেই। কিন্তু সেই নতুন খাবারের স্বাদ নিতে গিয়ে প্রাণ গেল এক তরুণীর। কাঁকড়া খেয়ে অ্যালার্জিজনিত কারণে শ্বাসকষ্ট শুরু হয় তার। তারপর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

    ভারতের দিঘার সমুদ্র সৈকতে এই ঘটনা ঘটে বলে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে।

    ওই প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের বীরভূমের রামপুরহাটের হাটতলায় বাসিন্দা ঋত্বিকা ভগত (১৮) বৃহস্পতিবার পরিবারের সঙ্গে দিঘায় ঘুরতে এসেছিলেন।

    সৈকত ঘোরার পর স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে একটি হোটেলে খেতে যান তারা। সে সময়ই সামান্য কাঁকড়া খেয়েছিলেন তিনি। শুক্রবার ভোর থেকে আচমকা শ্বাসকষ্ট শুরু হয় ঋত্বিকার। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়। কাঁকড়া খেয়ে অ্যালার্জির কারণেই ওই কিশোরীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

    প্রসঙ্গত, চলতি বছরের ২১ নভেম্বর দিঘায় বেড়াতে এসে কাঁকড়া খেয়ে  সৌম্যদীপ নামে এক যুবকের মৃত্যু হয়েছিল। ওই যুবকও অ্যালার্জির সমস্যা ভুলে কাঁকড়া খেয়েছিলেন বলে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ