ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • অগ্নীদগ্ধ লঞ্চ দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মর্মান্তিক মৃত্যু

    অগ্নীদগ্ধ লঞ্চ দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মর্মান্তিক মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির সুগন্ধা নদীতে অগ্নিকান্ডে দুর্ঘটনা কবলিত লঞ্চ দেখতে যাওয়ার সময় শুক্রবার বিকেলে সড়ক দুর্ঘটনায় মঠবাড়িয়া ও কাঠালিয়া উপজেলার ২ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। যুবকরা হলো- মঠবাড়িয়া উপজেলার বড়শৌলা গ্রামের মো. ফারুক আকনের ছেলে সৌদী প্রবাসী মো. হাসিব (২২) এবং মঠবাড়িয়া সীমান্তবর্তী নেয়ামতপুরা গ্রামের (উপজেলা-কাঠালিয়া) কাতার প্রবাসী মো. কামাল হাওরাদারের ছেলে মো. পারভেজ (১৯)।

    নিহতদের স্বজনদের সূত্রে জানাযায়, শুক্রবার বিকাল ৪ টার দিকে ৬ বন্ধু ৩টি মোটরসাইকেলে আমুয়া বাজার থেকে (কাঠালিয়া) দুর্ঘটনা কবলিত লঞ্চ দেখার জন্য ঝালকাঠির উদ্দেশ্য রওনা দেয়। সাড়ে ৪ টার দিকে কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সংলগ্ন রাস্তার মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগলে হাসিব ও পারভেজ গুরুতর আহত হয়।

    স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। রাজাপুর থানা পুলিশ অভিভাবকদের খবর দিয়ে নিয়ে তাদের কাছে লাশ হস্তান্তর করেলে শনিবার সকালে দাফন করা হয়। এদিকে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এরাকায় শোকের ছায়া নেমে আসে।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ