ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
  • ভোলায় ইউপি নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

    ভোলায় ইউপি নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চর্তুথ ধাপে ভোলার বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলার ৮টি ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।

    আজ রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও তার আগেই কনকনে শীত উপেক্ষা করে নারী ও পুরুষ ভোটাররা ভোর থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। নির্বাচনী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ও সুষ্ঠু ভোটগ্রহণের লক্ষে ১৫ জন ম্যাজিষ্ট্রেট ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, র‌্যাবের   ৫টি টিম, বিজিবির ৭টি টিম ও ৭'শ পুলিশসহ আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে।

    বোরহানউদ্দিন উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৮ জন, সাধারণ সদস্য পদে ৩১৪ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৮১ জন প্রতিদ্বন্দী করছেন।

    অপরদিকে তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের বিনা প্রতিদ্বন্দীতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না। তবে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোটগ্রহণ চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ