ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল 
  • দুমকিতে সড়ক দূর্ঘটনায় বাসের হেল্পারের মৃত্যু

     দুমকিতে সড়ক দূর্ঘটনায় বাসের হেল্পারের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস হেল্পারের নির্মম মৃত্যু হয়েছে।

    রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার পশ্চিম আঙ্গারিয়া মাদ্রাসা সংলগ্ন মোল্লাখালী বেইলি ব্রীজের উপরে খুলনা থেকে ছেড়ে আসা বাউফলগামী বিসমিল্লাহ পরিবহনের বরিশাল-জ-০৫-০০৩৬ নং গাড়িটি বেপরোয়া গতিতে চালানোর সময় ব্রীজের সঙ্গে ধাক্কা লেগে হেল্পার মো. সোহাগ (২৩) পড়ে গেলে ওই বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। চালক ব্রীজ অতিক্রম করে সুকৌশলে থামিয়ে সটকে পড়েছে।

    পুলিশ গাড়িটি স্থানীয়দের সহায়তায় জব্দ করে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী প্রেরণ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ