ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • ইসি গঠনে রাষ্ট্রপতিকে আইন প্রণয়নের প্রস্তাব ন্যাপের

    ইসি গঠনে রাষ্ট্রপতিকে আইন প্রণয়নের প্রস্তাব ন্যাপের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। দলটির কার্যকরী সভাপতি আইভি আহমেদ বলেন, নির্বাচন কমিশন গঠনে আমরা আইন করার প্রস্তাব দিয়েছি রাষ্ট্রপতিকে। সরকার থেকেই উদ্যোগ নিতে হবে; আইন প্রণয়ন করতে হবে।  

    রবিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে বঙ্গভবনের সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

    আইভি আহমেদ বলেন, ভোটাধিকার প্রয়োগের জন্য আমরা সবাই যেন ভোট কেন্দ্রে যেতে পারি। সেখানে যেন কোনো মন্ত্রী ও সংসদ সদস্য প্রভাব খাটাতে না পারে- এ ধরনের প্রস্তাবগুলো আমরা দিয়েছি।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইভি আহমেদ বলেন, সার্চ কমিটি গঠনে আমাদের কাছে কোনো নাম চাওয়া হয়নি। তাই আমরাও কোনো নাম প্রস্তাব করিনি। এ নিয়ে আমাদের সঙ্গে কথাও হয়নি।  

    আইন ছাড়া নির্বাচন কমিশন গঠন হলে ন্যাপ সেটা মেনে নেবে কি না জানতে চাইলে আইভি আহমেদ বলেন, এটা যখন কমিশন গঠন হবে, তখনকার বিষয়। তখন ইসি কী ধরনের উদ্যোগ নিচ্ছে, জনগণ ভোট দিতে যেতে পারছে কি না, ভোট কেন্দ্রের পরিবেশ ঠিক রাখতে পারছে কি না, সেটার ওপর নির্ভর করবে।

    আপনাদের প্রস্তাবের বিষয়ে রাষ্ট্রপতি কী বলেছেন, জানতে চাইলে আইভি আহমেদ বলেন, তিনি বলেছেন, আপনারা আমার ক্ষমতা সম্পর্কে জানেন। ফলে, আমি আমার ক্ষমতার মধ্যে থেকে জনগণের যে দাবি, আপনাদের যে দাবি তার প্রতি শ্রদ্ধাশীল। এখন উনি কতটুকু করবেন, সেটা আমরা ভবিষ্যতে দেখব, বুঝব। এর আগে তো কিছু বলব না।

    লিখিত বক্তব্যে আইভি আহমেদ বলেন, আইন করে নির্বাচন কমিশন গঠন করলে এ বিষয়ে কারও কোনো কথা বলার সুযোগ থাকবে না। তুলনামূলক বিচারে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে অগ্রসর হওয়া যাবে।

    জানা গেছে, নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নসহ ৭ দফা প্রস্তাবনা দেওয়া হয় ন্যাপের পক্ষ থেকে। তাদের প্রস্তাবনাগুলো মধ্যে উল্লেখযোগ্য হলো- নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন ও কার্যকরভাবে গড়ে তুলতে সংবিধান অনুযায়ী আইন করতে হবে। স্বাধীনতার চেতনা বিরোধী ব্যক্তি ও রাজনৈতিক দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। নির্বাচনকালীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নিতে হবে।  

    এর আগে বিকেল ৪টা থেকে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয় দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আব্দুর রহমান, কাজী সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিক আহমেদ খান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পার্থ সারথী চক্রবর্তী ও সম্পাদকমণ্ডলীর সদস্য অনীল চক্রবর্তী।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ