ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • পূর্বের প্রস্তাবনা প্রাসঙ্গিক বিধায় সংলাপে বসেনি বাসদ

    পূর্বের প্রস্তাবনা প্রাসঙ্গিক বিধায় সংলাপে বসেনি বাসদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসেনি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। রোববার (২৬ ডিসেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে অনুষ্ঠিত সংলাপে সন্ধ্যা ৬টায় অংশ নেওয়ার কথা ছিল বাসদের। কিন্তু তারা এই সংলাপে অংশ নেয়নি।

    রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ না নেওয়া বিষয়ে বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে এর আগে দু’বার সংলাপে অংশ নিয়েছি। সেই সংলাপে দলের পক্ষ থেকে বেশকিছু প্রস্তাবনা দেওয়া হয়েছিন, সেগুলো এখনো প্রাসঙ্গিক। এখন ফের সংলাপে গিয়ে কী লাভ?


    এদিকে আজ রোববার আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয়।

    ন্যাপের সঙ্গে সংলাপ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সংলাপে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি স্বাধীন, কার্যকরী গ্রহণযোগ্য ইসি গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে সাত দফা দাবি পেশ করেন। প্রস্তাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের জন্য একটি আইন প্রণয়ন করা। ইসি গঠনের ক্ষেত্রে যোগ্য, দক্ষ, নির্মোহ, সৎ ও জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নিয়োগ দেওয়া। জবাবদিহিমূলক নির্বাচন কমিশন গঠন করা। স্বাধীনতার চেতনাবিরোধী ব্যক্তি ও রাজনৈতিক দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা।

    বিকাল ৪টায় বঙ্গভবনে প্রবেশ করেন ন্যাপের প্রতিনিধি দল। এ সময় রাষ্ট্রপতি তাদেরকে স্বাগত জানান। রাষ্ট্রপতি বলেন, নির্বাচন কমিশন গঠন একটি সাংবিধানিক দায়িত্ব এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনই সংলাপের আলোচনার মূল লক্ষ্য। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি দক্ষ, শক্তিশালী ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা সম্ভব হবে। তিনি এ সময় ইসি গঠনে সব রাজনৈতিক দলগুলোর সার্বিক সহযোগিতা কামনা করেন।

    প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে সংলাপ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ