ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • করোনামুক্ত হেরাথ যোগ দিলেন দলের সঙ্গে

    করোনামুক্ত হেরাথ যোগ দিলেন দলের সঙ্গে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শেষ হলো টাইগারদের স্পিন কোচ রঙ্গনা হেরাথের ১৪ দিনের কোয়ারেন্টিন। নিউজিল্যান্ড সফরের তৃতীয় দিন করোনাভাইরাস আক্রান্ত হন বাংলাদেশ দলের এই লঙ্কান কোচ। এরপর তাকে রাখা হয় নিউজিল্যান্ডের এমআইকিউ সেন্টারে।

    দুবাই থেকে নিউজিল্যান্ডগামী ফ্লাইটে এক যাত্রী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। এরপর বাংলাদেশ দলের সবাইকে দুই গ্রুপে ভাগ করে কোয়ারেন্টিনে রাখা হয়। তখনই মূলত কোভিড পজিটিভ হন হেরাথ।

    রোববার দলের সঙ্গে যোগ দিয়ে হেরাথ বলেছেন, “এমআইকিউ সেন্টার থেকে আজই ছাড়া দলের সঙ্গে যোগ দিইয়েছি। গত ১৪ দিন কড়া নিয়মের মধ্য দিয়ে যেতে হয়েছে। এখন মুক্তির আনন্দে উচ্ছ্বসিত আমি। আমি বিসিবি এবং নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগকে বিশেষ ধন্যবাদ দিতে চাই। তারা আমার বিশেষ সেবা করেছে।”

    বাংলাদেশ দল গত ২১ ডিসেম্বর কোয়ারেন্টিন মুক্ত হয়ে অনুশীলনে নামে। প্রথমে ক্রাইস্টচার্চে অনুশীলন করলেও এখন রয়েছে প্রথম টেস্টের ভেন্যু মাউন্ট মঙ্গানুইতে।

    অনুশীলন শেষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। একটি ২৮-২৯ তারিখে নিউজিল্যান্ড একাদশের সঙ্গে, অন্যটি নিজেদের মধ্যে। এরপর ১ জানুয়ারি থেকে হ্যাগলি ওভালে প্রথম টেস্ট খেলতে নামবে দুই দল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ